জেএসসি-জেডিসির সনদ পেতে অনলাইনে ফরম পূরণ কাল পর্যন্ত
জেএসসি-জেডিসির সার্টিফিকেট পেতে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করতে হচ্ছে। ফরম পূরণের জন্য সম্ভাব্য শিক্ষার্থীদের তালিকা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে তার ইআইএন এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের ইএফএফ (ইলেকট্রনিক ফরম পূরণ) করতে বলা হয়েছে।
আগামীকাল বুধবারের (১০ ফেব্রুয়ারি) মধ্যে সব শিক্ষার্থীর ফরম পূরণ শেষ করতে হবে স্কুল ও মাদরাসাগুলোকে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানানো হয়েছে।
শিক্ষা বোর্ডগুলো বলছে, ২০২০ খ্রিষ্টাব্দের জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ ১০ ফেব্রুয়ারির অবশ্যই সম্পন্ন করতে হবে।

করোনা মহামারি থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না। সব শিক্ষার্থীকে অটোপাস দেয়া হচ্ছে। তবে, অন্যান্য বছরের মতো শিক্ষার্থীদের সার্টিফিকেট দেয়া হবে। তবে নম্বরপত্র (মার্কশিট) দেয়া হবে না। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সনদ দিতে ফরমপূরণের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
জানা গেছে, ইলেকট্রনিক ফরম পূরণ করতে কোনো ফি শিক্ষাবোর্ডকে দিতে হবে না। ফরমপূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ কোনো টাকা নেয়া যাবে না।
গত ২১ জানুয়ারি ফরম পূরণের জন্য অনলাইনে শিক্ষার্থীদের তথ্য দিয়ে সম্ভাব্য তালিকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে ফরমপূরণ করতে বলা হয়েছিল। পরে, সে সময় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছিল শিক্ষা বোর্ডগুলো।
শিক্ষার্থীদের তথ্য দিয়ে ইলেকট্রনিক ফরম পূরণ করতে, প্রতিষ্ঠানগুলোকে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে probabble list এ যেতে হবে এবং প্রিন্ট করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে শিক্ষার্থী সিলেক্ট করতে হবে। হার্ডকপিতে probabble list এ চিহ্নিত শিক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। খসড়া তালিকা বা Temporary list প্রিন্ট করে ভালোভাবে যাচাই করে প্রয়োজন হলে সিলেক্ট ও আনসিলেক্ট করা যাবে। ফাইনাল ক্যানডিডেট লিস্ট থেকে প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধানকে স্বাক্ষর করতে হবে। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক না করলে ফরম পূরণ হবে না। আর ফাইনাল সাবমিট না হলে শিক্ষার্থীদের উত্তীর্ণ সনদ দেয়া হবে না।
মাদরাসাগুলোকে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে probabble list এ যেতে হবে এবং প্রিন্ট করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে শিক্ষার্থী সিলেক্ট করতে হবে। হার্ডকপিতে probabble list এ চিহ্নিত শিক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। খসড়া তালিকা বা Temporary list প্রিন্ট করে ভালোভাবে যাচাই করে প্রয়োজন হলে সিলেক্ট ও আনসিলেক্ট করা যাবে। ফাইনাল ক্যানডিডেট লিস্ট থেকে প্রতি পৃষ্ঠায় মাদরাসা প্রধানকে স্বাক্ষর করতে হবে। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক না করলে ফরম পূরণ হবে না। আর ফাইনাল সাবমিট না হলে শিক্ষার্থীদের উত্তীর্ণ সনদ দেয়া হবে না।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
