ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ দেবে প্রাণ আরএফএল গ্রুপ

নিজস্ব প্রতিবেদক | 
  

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী  প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম

ম্যানেজমেন্ট ট্রেইনি—প্রডাকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন / জৈব রসায়ন / প্রাণ রসায়ন/ পদার্থ/ খাদ্য/ কেমেস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিষয়ে বিএসসি অথবা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটার দক্ষতা ও দলবদ্ধভাবে কাজের মানসিকতা থাকতে হবে। আইএসও, এইএএলএএল, এইচএসিসিএপি, বিএসটিআই প্রভৃতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ২১ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২০ ফেব্রুয়ারি, ২০২১।