শিক্ষার্থী ধর্ষণে অভিযুক্তের বাড়ীঘর গুড়িয়ে দিলো জনতা

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি | 
  

দিনাজপুরের বীরগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়ীঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। উপজেলা সদর সুজালপুর ইউনিয়নের জগদল খাজিন্দাপাড়া গ্রামের এক ৫ম শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত  শামসুল কালিয়ার (৩৮) বাড়ীঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় নানী বাড়ী যাওয়ার পথে একই গ্রামের শামসুল কালিয়া (৩৮) শিশু ছাত্রীর মুখ চিপে ধারে রাস্তার ধারে খড়ের পালায় নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। স্কুলছাত্রীর চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে ঘটনার ভুক্তভোগী বিষয়টি জানায়। সে সময় অভিযুক্ত কালিয়া পালিয়ে যায়। 

গ্রামবাসী রাতভর ও পরদিন বৃহস্পতিবার দিনব্যাপী খুজেও ধর্ষক ও ৫ সদস্যে পরিবারের কাউকে খঁজে না পেয়ে গ্রামবাসী বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষক কালিয়ার তালাবব্ধ বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে।

সুজালপুর ইউপি চেয়ারম্যান মহেষ চন্দ্র রায় সংবাদের সত্যতা নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমি একটি বিবাহ অনুষ্ঠানে যাওয়ার পথে একই গ্রামের আব্দুস সোবাহান, আব্দুল কাইয়ুম ও ফরমান আলী মোবাইলে ফোন করে জানান, শিশু ধর্ষণের ঘটনায় উত্তেজিত জনতা ধর্ষকের বাড়ীঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে।

পুলিশ জানায়, ছাত্রীর বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত কালিয়া পলাতক রয়েছে তাকে গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

mix tube bangali ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।