তুমি কি দেখেছো কভূ
মেধাবীর পরাজয়???
ঘুষের কারণে,
কোটার ছোবলে,
তিলে তিলে তার ক্ষয়,
তিলে তিলে তার ক্ষয়।
আমিতো দেখেছি কত যে মফিজ
টাকা দিয়ে -চাকুরি পায়,
লজ্জাশরমে,সমাজের ধিক্কারে
মেধাবী টাস্কি খেয়ে পরে যায়।
প্রতি বছর কত সার্কুলার আসে
কাগজের পাতায় ভরে,
পরীক্ষার ফি'র নাম করে তারা
কোটি কোটি টাকা কামাই করে।
কেউতো জানে না প্রাণের আকুতি
বারবার সে কি চায়,
জুতা সেন্ডল ক্ষয় করে যদি
একটি চাকুরি পায়।
সমাজের বুকে পাশাপাশি তবু
বেকারদের কেউ নয়।
ঘুষের কারণে কোটার ছোবলে,
তিলে তিলে তার ক্ষয়।